ক্রিপ্টোকারেন্সি স্ক্যামের ত্রুটি সারালো টুইটার

৬ আগষ্ট, ২০২০ ১৩:৩০  
বন্ধ হলো টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে ব্যবহারকারীদের মেসেজের মতো ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার পথ। গত ১৫ জুলাই ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম ঘটনার পর নিরপত্তা ত্রুটি সংশোধন করে এই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করেছে টুইটার কর্তৃপক্ষ। মাইক্রোব্লগিং সাইটটি জানিয়েছে, এ ত্রুটির ব্যাপারে আগে জানতো না তারা। তাই একে লুকিয়ে থাকা নিরাপত্তা ত্রুটি হিসেবেই দেখছে প্রতিষ্ঠানটি। তবে তথ্য হাতিয়ে নেয়ার এই নিরাপত্তা ত্রুটিটির সুযোগ কোনো হ্যাকার নিয়েছে কি না তা পরিস্কার করা হয়নি। এমনকি সাম্প্রতিক কোনো দূর্ঘটনার সঙ্গে এর সংশ্লিষ্টতা নেই বলেও জানিয়েছে টুইটার। বলা হচ্ছে, কোনো ডেটা যাতে খোয়া না যায়, সেজন্য নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপ আপডেট করা হয়েছে।